সেপ্টেম্বর মাসে পৌরসভার নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি শুরু পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের - The News Lion

সেপ্টেম্বর মাসে পৌরসভার নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি শুরু পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের


দি নিউজ লায়ন;   সম্ভবত করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী সেপ্টেম্বর মাসে রাজ্যের বিভিন্ন পৌরসভা নির্বাচন হবে । তারই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর, মেদিনীপুর, ঘাটাল, চন্দ্রকোনা টাউন, রামজীবনপুর, ক্ষীরপাই ও খড়ার পৌরসভার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ।পৌর প্রশাসক পৌরসভা গুলি দায়িত্ব সামলাচ্ছেন। 


খড়গপুর পুরসভার ৩৫ টি আসনে, মেদিনীপুর পৌরসভার ২৫ টি আসনে, ঘাটাল পৌরসভা১৭টি আসনে, চন্দ্রকোনা টাউন পৌরসভার ১২টি আসনে, রামজীবনপুর পৌরসভার ১১ টি আসনে ,খড়ার পৌরসভার ১০ টি আসনে ও ক্ষীরপাই পৌরসভার ১০ টি আসনে সেপ্টেম্বর মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মেদিনীপুর পৌরসভার মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালে এবং বাকি ছটি পৌরসভার মেয়াদ শেষ হয়েছে ২০২০  সালে । 


তাই ওই পৌরসভা গুলির নির্বাচন জরুরি বলে পৌরবাসীরা জানান। তাই বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর পৌরসভার নির্বাচন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।তাইপশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি পৌরসভার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলাদাভাবে কমিটি গঠন করে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলে জানা যায়। তারই প্রস্তুতি শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 


সেই সঙ্গে ওই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কারা প্রার্থী হবেন তা নিয়েও নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন রাজ্য নির্বাচন কমিশন যখনই পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা করবে আমরা তখনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি রয়েছি। 


পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভার প্রতিটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে পুনরায় ক্ষমতায় আসবে বলে তিনি জানান। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনের সাফল্য ধরে রাখার জন্য আগাম পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের অনুমান । যখন তৃণমূল কংগ্রেস পৌরসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে তখন বিরোধী দল বিজেপি ও অন্যান্য দলগুলি পৌরসভা নির্বাচন নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.